শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবন্ধীদের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে পৃথক অধিদপ্তর বাস্তবায়নের দাবি

শরীফ শাওন: [২] উচ্চ শিক্ষিত বেকার দৃষ্টিপ্রতিবন্ধীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারভাতা প্রদানসহ ছয় দফা প্রস্তাবনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’। সংগঠনের আহ্বায়ক আলী হোসেন (দৃষ্টি প্রতিবন্ধী) বলেন, দুই বছর থেকে দাবি আদায়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্ত হয়েছি, রাজপথে আন্দোলন করছি। পৃথক অধিদপ্তর থাকলে এত সংগ্রাম আন্দোলনের প্রয়োজন হতো না।

[৩] আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী ফোরামের মতো উল্লেখযোগ্য সংস্থাগুলো আমাদের জন্য কোনও কার্যকর পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করেনি।

[৪] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিছু দৃষ্টিপ্রতিবন্ধীরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। তবে কর্মসংস্থানের অভাবে বর্তমানে তারা দুর্বিষহ জীবন যাপন করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়