শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার বিরুদ্ধে লড়তে পানামায় পৌঁছেছেন কিউবার ডাক্তারেরা

সুইটি আক্তার: [২] পানামার স্বাস্থ্যমন্ত্রী এক টুইটে জানান, স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং মহামারিকালে সেবা দেওয়ার জন্য, বৃহস্পতিবার সকালে দুই শতাধিক কিউবান ডাক্তারের দল পানামার টকুমেন বিমানবন্দরে অবতরণ করেছেন। আলজাজিরা

[৩] শুক্রবার পানামা ঘোষণা দিয়েছে, অধিবাসীদের অন্য যেকোনো দিনে ছুটির দিনের জন্য কেনাকাটা করে রাখতে। সরকার বড়দিন ও নববর্ষের ছুটির দিনে লকডাউন ঘোষণা করেছে। জুন মাসে যুক্তরাষ্ট্রে যখন করোনায় মৃত্যুর পরিমাণ সর্বোচ্চ হয়ে যায় তখন দেশটির নাগরিকদের ওপর এধরণের কড়াকড়ি আরোপ করা হয়েছিলো।

[৪] পানামায় করোনার ব্যাপকতার পর সেপ্টেম্বরে দেশটির অর্থনীতি আবার সচল হতে শুরু করে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এক রিপোর্টে জানায়, দেশটিতে এখন পর্যন্ত ২২০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৩৬০০ জন মারা গেছে। এখনো প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ৩৩৪৮ জন এবং গড়ে প্রতিদিন ৪২ জন মানুষ করোনায় মারা যাচ্ছে।

[৫] ১৫ ডিসেম্বর পানামা ঘোষণা দেয় মহামারি দমনে তারা কিউবা,যুক্তরাষ্ট্র,ভেনিজুয়েলা,মেক্সিকো ও কলম্বিয়া থেকে ডাক্তার নেবে। দেশটির আইনে যদিও দেশের বাইরের ডাক্তার আনা নিষেধ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ