শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যরাতে শীত বস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে চট্টগ্রাম জেলা প্রশাসন

রাজু চৌধুরী : [২] ছিন্নমূল এবং অসহায় ভাবে ফুটপাতে ও রাস্তার আশেপাশে বাস করা ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

[৩] জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের টিম রাত ১০ঃ৩০ থেকে নগরীর কাজির দেউরি,জিইসি মোড়, পাচলাইশ,মুরাদপুর, অক্সিজেন, ও সিআরবি এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

[৪] এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক। কম্বল বিতরণের সময় আরও ছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী।

[৫] শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়