শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শিশু ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

ডেস্ক রিপোর্ট : সাড়ে পাঁচ বছরের শিশু ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে বৃহস্পতিবার তার মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভিকটিম শিশুর বাবা জানান, গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরা ফেরিঘাট এলাকায় সাড়ে ৫বছরের শিশুসন্তানকে (ভিকটিমকে) নিয়ে তার বাবা-মা শিশুটির নানার বাড়ি থাকেন। কয়েকদিন ধরে শিশুটিকে তার আপন মামা (১৬) যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি স্বজনদের জানানো হলে কেউ গুরুত্ব দেননি। গত ৬ ডিসেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ১৩ ডিসেম্বর ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর যৌন হয়রানির বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হলে পুলিশ ভিকটিমের মামাকে আটক করে।

জিএমপির পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, শিশুটির বাবা-মা ও অভিযুক্ত মামাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে বলে তার বাবা দাবি করলেও শিশুটির মা তা অস্বীকার করেছে। শিশুটির মা জানান, পারিবারিক কলহের জেরে শিশুটির নেশাগ্রস্ত বাবা এ মিথ্যা অভিযোগ করছেন। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশসহ উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্র: জনকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়