শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইথিওপিয়ায় একজন বন্দুকধারীর হামলায় নিহত শতাধিক

সুইটি আক্তার: [২] দেশটির মানবাধিকার কর্মীরা জানান, বুধবার ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিসানগুল-গুমুজ অঞ্চলের বেকোজা গ্রামে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলটিতে গুমুজসহ আফ্রিকার দ্বিতীয় বেশ কিছু ক্ষুদ্র জাতিসত্তার বসবাস। আলজাজিরা

[৩] আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশটিতে ২০১৮ সালে প্রেসিডেন্ট আবি আহমেদ ক্ষমতায় আসার পর থেকেই বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে প্রতিনিয়ত সংঘাতের ঘটনা ঘটছে। আগামী বছর দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে।

[৪] দেশটির উত্তরাঞ্চলের টিগরে অঞ্চলে ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইথিওপিয়ার সামরিক বাহিনী বিদ্রোহী দলগুলোর সাথে সংঘাতে লিপ্ত। ইতোমধ্যে প্রায় ৯৫০,০০০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের পোরুস সীমান্তের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সোমালিয়ার যোদ্ধাদের কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

[৫] গাসু দুগাজ নামের সিনিয়র সিকিউরিটি অফিসার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, সরকার অবশ্যই বেনিসানগুল - গুমুজ অঞ্চলের হামলার কথা জানে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়