শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দায়িত্বশীল সাংবাদিকতা অভিবাসন খাতকে সমৃদ্ধ করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে ১৩ বিজয়ী সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতনতা তৈরির কাজটি কোনোভাবেই মিডিয়া ছাড়া সম্ভব নয়।

[৩] মন্ত্রী বলেন, জনগণকে সচেতন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সংবাদমাধ্যম।

[৪] তিনি বলেন, এনজিও, সিএসও এবং মিডিয়া এরাই হলো মূল চালিকা শক্তি যাদের মাধ্যমে আমরা জনগণকে অভিবাসন বিষয়ে সচেতন করতে পারবো।

[৫] সংবাদের মাধ্যমে ভূল তথ্য চলে গেলে তার পরিণতি ভয়াবহ হয় উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

[৬] এ সময় বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব কো-অপারেশন মাউরিজিও কিয়ান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশ এর চিফ অব মিশন গিওরগি গিগাওরি ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদ, মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়