শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে: রাসিক মেয়র

মঈন উদ্দীন: [২] রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সকলকে নিয়েই রাজশাহীর উন্নয়নে এক সঙ্গে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে।

[৩] রাজশাহী বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে মেয়রের সঙ্গে মতবিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন।

[৪] নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের সত্ত্বাধিকারী মো. লিয়াকত আলী। সমিতির নেতৃবৃন্দ রাজশাহী ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, উক্ত এলাকার রাস্তা ও রাস্তার উন্নয়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।

[৫] এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সুষম উন্নয়নে রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল গড়ে উঠছে। দ্রুতই কাজ এগিয়ে চলেছে। এক বছরের মধ্যেই এর উন্নয়ন কাজ শেষ হলে সেখানে প্লট বরাদ্দ দেয়া হবে। আমাদের খেয়াল রাখতে হবে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়া হয়। এই অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়