শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা এখনো আশাহত না : রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী

সোহেল রহমান : [২] চলমান করোনা জনিত পরিস্থিতিতে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা এখনো আশাহত না।

[৩] বুধবার ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

[৪] অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির গড় হার ধরা হয়েছে ১০.২০ শতাংশ। গত পাঁচটি অর্থবছরে এটা অব্যাহত রয়েছে। গত নভেম্বর মাসে এসে প্রবৃদ্ধির হার দেখছি ৩.১৯ শতাংশ। করোনার জন্য চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ রয়েছে।’

[৫] রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। এখন ২০২০ সাল ক’দিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী যেখানে যেখানে রিকাস্ট করা দরকার, সেখানে সেখানে রিকাস্ট করবো। আমরা এখনও আশাহত না। সারাবিশ্বে কোথাও প্রবৃদ্ধি হয়নি। আমরা এখনও সকল সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।

[৬] প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে আছে, ঠিক জায়গায় আছে। যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেন নি, তার থেকেও ভালো অবস্থানে আছে আমাদের অর্থনীতি। তাই ঘাবড়ানো বা নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি, এ ধারা অব্যাহত থাকবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়