শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকার ক্যাসিয়াস নিজ ঘর রিয়াল মাদ্রিদেই ফিরলেন

স্পোর্টস ডেস্ক : [২] ত্রিশ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে জুনিয়র দলের রিয়াল মাদ্রিদ যাত্রা শুরু করেন ইকার ক্যাসিয়াস। মাদ্রিদের দলটির ‘সি’ ও ‘বি’ স্কোয়াডে খেলেছেন এই গোলরক্ষক। ১৯৯৯ সালে মূল দলে অভিষেক হয় তার। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত। পরের গন্তব্য ছিল পোর্তো। ২০১৯ সাল পর্যন্ত পর্তুগীজ ক্লাবটি গোলপোস্ট সামলে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি। চলতি বছর অবসরের ঘোষণা দেন। জানিয়েছিলেন রিয়ালে ফিরতে আগ্রহী। অবশেষ ইচ্ছাপূরণ হলো। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

[৩] ৩৯ বছর বয়সী ক্যাসিয়াসকে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের মহাপরিচালকের সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

[৪] এক বিবৃতিতে স্প্যানিশ দলটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। তিনি মনে প্রাণে আমাদের ধারণ করেন। দলের ইতিহাসের সেরা গোলরক্ষকও তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে পাঁচটি লা লিগা, দুটি কোপা কোপা ডেল রে, চারবার সুপার কোপা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ দুটি, ক্লাব বিশ্বকাপ একটি, দুইবার ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন ক্যাসিয়াস।

[৫] ২০০০ সালে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ২০১৬ সাল পর্যন্ত ১৬৭ ম্যাচে অংশ নেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন সেন্ট ক্যাসিয়াস খ্যাত এই তারকা। জিতেছেন দুটি ইউরো চ্যাম্পিয়নশিপও।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়