শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়ি থেকে দেশিয় অস্ত্র উদ্ধার, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলার শৈলকূপায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজন কারিগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

[৩] উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

[৪] উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি সড়কি, ১৭টি ঢাল ও ১০ থেকে ১২ কেজি বেতসহ এসব তৈরির অন্যান্য সরঞ্জাম।

[৫] এলাকাবাসী ও পুলিশ জানায়, শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নে প্রায়ই দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, তরবারি নিয়ে হানাহানি ও দাঙ্গা চলে আসছে। গ্রাম্য দলাদলি, জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এসব অস্ত্র ব্যবহার করা হয়। এতে হতাহত, বাড়িঘর-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় শৈলকূপার হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এসআই ফারুখ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার এক অভিযানে এসব দেশীয় অস্ত্র উদ্ধার হয় ।

[৬] শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের পুরাতন বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়