শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে কৃষি জমিতে পুকুর খননের হিড়িক

মুত্তালিব মতি: সরকারের ভূমি আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘির উপজেলার বিভিন্ন গ্রামে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছ।

সরেজমিনে দেখা গেছে, কয়েক দিন যাবত উপজেলার নসরতপুর, কুমড়া পাড়া, কাশিমিলা, ছাতিয়ানগ্রামসহ বিভিন্ন গ্রামের মাঠে এই ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ উঠেছে। এ পুকুর খননের ফলে চারপাশের অনেক কৃষকের বিস্তীর্ণ ফসলি জমির দীর্ঘমেয়াদি ফসল উৎপাদনের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

নসরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামের জমির মালিক ফজলুল হক ও কুন্দগ্রাম ইউনিয়নের কুমড়া পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে নাঈম হোসেন স্থানীয় কতিপয় প্রভাবশালীর যোগসাজশে সরকারি নিয়ম-নীতি না মেনে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর করে জমির চারদিকে পাড় বেধে পুকুর খনন করছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে এভাবে মাটি কেটে পুকুর খননের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার আশংকা রয়েছে। অবৈধভাবে পুকুর খনন বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

উপজেলা কৃষি অফিসার মিঠুন চন্দ্র অধিকারী জানান, ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করা যাবে না। এলাকায় পুকুর খনন থেকে বিরত থাকতে তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়