শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠির আদালতেই ধর্ষক-ধর্ষিতার বিয়ে

বাবুল মিনা: [২] জেলা ও দায়রা জজের অবকাশকালীন আদালতে বিচারক মো. শহিদুল্লাহর নির্দেশে দুইপক্ষের উপস্থিতে কাজী মাও: মোঃ বশির এ বিয়ে পড়িয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল মন্নান রসুল ও আসামী পক্ষের এড. বনি আমিন বাকলাই এ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] এ বিয়ের বর হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি গ্রামের আনোয়ার সরদারের ছেলে নাঈম সরদার (২২) আর কনে হলেন ঝালকাঠির বালিঘোনা গ্রামের মৃত মোশারফ হোসেনের মেয়ে আরজু আক্তার (১৮)। বিয়ের পর আসামি বর নাঈমের জামিন মঞ্জুর করেন বিচারক মো. শহিদুল্লাহ।

[৪] মামলায় সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে আলাপকালে জানান, জেলার সদর উপজেলার বালিঘোনা গ্রামের আরজু আক্তার গত ৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাকে জোড়পূর্বক ধর্ষণ করার অভিযোগ এনে একটি নালিশী মামলা দায়ের করে। শুনানী শেষে আদালতের বিচারক ভিকটিমের অভিযোগখানা ঝালকাঠি থানায় এফআইআর হিসেবে রেকর্ডরে নির্দেশ দেন।

[৫] ১২ নভেম্বর ঝালকাঠি থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় এফআইআর রেকর্ড হলে একমাত্র আসামী নাঈমের বাবা আনোয়ার হোসেন ছেলেকে ১৩ নভেম্বর ঝালকাঠি থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই নাজমুজ্জামান আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন । আদালত নাঈমের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

[৬] জানাগেছে, ২০১৯ সালে তাদের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়ে এক সময় ভালবাসার সম্পর্কে জড়িয়ে পরে। ঘটনার দিন ২৩ সেপ্টেম্বর ২০১৯ইং রাত আনুমানিক ১০টায় প্রেমিক নাঈম মোবাইলে ফোন দিয়ে গোপনে নির্যাতিতার বাড়ির পেছনের বাগানে ডেকে আনে। সেখানে প্রেমিকা আরজুকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রেমিক নাঈম ধর্ষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়