শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবায় নিয়োগ পেলেন দেড় হাজার নারী কর্মী

আব্দুল্লাহ যুবায়ের:  [২] যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর থেকেই দেশটিকে আধুনিক করতে নানা উদ্যোগ নিয়েছেন। আরব নিউজ

[৩] আরব নিউজের খবরে বলা হয়েছে, যুবরাজের উদ্যোগের অংশ হিসেবে মক্কার গ্র্যান্ড মসজিদসহ পবিত্র দুই মসজিদে নারী মুসুল্লিদের সহযোগিতা করতে দেড় হাজার নারী কর্মী নিয়োগ দিয়েছে মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ৬০০জনকে নিয়োগ দেওয়া হয়েছে কারিগরি ও পরিষেবা বিষয়ক দপ্তরে এবং বাকিদের ইলেকট্রিক যান, জমজম পানি ইউনিট, দিক নির্দেশনা বিষয়ক দপ্তর, জনসংযোগ মিডিয়া ও কমিউনিকেশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে।

[৪] সৌদি আরবের নারী উন্নয়ন বিষয়ক উপ প্রধান ড. আল-আনুদ বিনতে খালেদ আল-আবুদ জানান, পবিত্র দুই মসজিদ ব্যবস্থাপনায় ২০২৪ সালের মধ্যে পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবেই কাবার মসজিদ আল-হারামে ১ হাজার ৫০০ নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

[৫] আল-আবুদ আরও জানান, কাবায় বিপুল সংখ্যক নারী কর্মী নিয়োগ দেয়া তাদের ক্ষমতায়নে সৌদি নেতৃত্বের পরিকল্পনারই অংশ। এর মাধ্যমে হজ করতে আসা নারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চায় তারা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়