শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বাড়ীতে স্বর্ণালংকার নগদ টাকা চুরি

‌মোঃ ইউসুফ মিয়া: সাবেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুবল কুমার সাহা বলেন, রোববা‌রে দিবাগত রাত সকাল ১০ টার দিকে খাবার খাই।

খাবার খাওয়ার পর থেকেই ক্লান্তি ও ঘুম আসে। আমার মতো আমার পরিবারের আমার স্ত্রী আরতি রানী সাহা, ছেলে পলাশ কুমার সাহা, পুত্রবধু পিউ সাহা ও নাতী-নাতনীসহ সবাই পুনরায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আর কি হয়েছে বলতে পারি না। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ীর গ্রীল ভাংঙ্গা, ঘরের ভিতর ঢুকে আমার রুমের আলমারীর তালা ভেঙ্গে ১৪-১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ হাজার নগদ টাকা এবং ছেলের রুম থেকে ৩ জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ১৪ হাজার টাকা নিয়ে যায়।থানা পুলিশকে খবর দিলে, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) সুমন কুমার আদিত্যসহ অফিসার ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়