শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা মামলায় র‌্যাবের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত, শিপ্রা ও সিফাতকে অব্যাহতি

মহসীন কবির, কামাল শিশির: [২] রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালত এ আদেশ দেন। ডিবিসি ও ৭১ টিভি

[৩] একই সঙ্গে পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া, একই ঘটনায় পুলিশের করা দুই মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সিনহার সহকর্মী সাইদুল ইসলাম সিফাতকে অব্যাহতি দেয়া হয়েছে।

[৪] গত ৩১ জুলাই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় সিফাতের বিরুদ্ধে দুইটি এবং রামু থানায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা করে।

[৫] পরে ৫ই আগস্ট সিনহার বোন বাদী হয়ে আদালতে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের একদিন পর পুলিশের ৭ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়