শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় বড়দিনের উপহার পেলো ৫৩টি গীর্জা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া জিআর নগদ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলার ৫৩টি গির্জার প্রতিটিকে ২২ হাজার ৩শ’ ৮৩ টাকা করে মোট ১১ লাখ ৮৬ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

[৩] এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ।

[৪] এসময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সদর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়