শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৫৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র এবং কাউন্সির পদে রোববার সারাদিন প্রার্থীরা উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন। কুলাউড়া পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে একজন আ.লীগের বিদ্রোহী প্রার্থী ।

[৩] কুলাউড়া মেয়র পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিএনপির প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমদ জুনেদ। আ’লীগের বিদ্রোহী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ ও স্বতন্ত্র প্রার্থী আমার কুলাউড়া পত্রিকার পরিচালক মো: শাহাজান মিয়া। তাছাড়াও ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সির পদে ১৬জন এবং সাধারণ কাউন্সির পদে ৩৩জন মনোনয়ন জমা দিয়েছেন।

[৪] উপজেলা রির্টানিং কর্মকর্তা জানান, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। আর প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়