শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রভাষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও যৌনতা নিষিদ্ধ করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি

রাশিদুল ইসলাম : [২] নারীদের প্রতি যৌন নাজেহালের ঘটনা বেড়ে যেতে পারে এধরনের বিষয় সামনে রেখে অক্সফোর্ড যদি তা নিষিদ্ধ করে তাহলে এটি হবে ব্রিটেনের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ে এমন বারণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে এমন সম্পর্কে জড়ালে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ করা হতে পারে। ডেইলি মেইল/সানডে টাইমস

[৩] কেউ যদি এমন সম্পর্কে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায় তাহলে শিক্ষার্থিদের গ্রেড ক্ষতিগ্রস্ত হতে পারে।

[৪] বর্তমান বিধি অনুসারে শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে এধরনের সম্পর্ক থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা আছে।

[৫] সেন্ট হাফ’স ইউনিভার্সিটি সম্প্রতি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম বা যৌনতা নিষিদ্ধ করেছে। এছাড়া ওরচেষ্টার নামে আরেকটি কলেজ একই বিধি অনুসরণ করার চিন্তা করছে।

[৬] অক্সফোর্ড এডুকেশন কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কে নানা দিক পর্যালোচনা করেই এধরনের সিদ্ধান্ত আগামী বছর থেকে আরোপের কথা চিন্তা করছে।

[৭] যুক্তরাষ্ট্রে আইভি লিগ কলেজগুলো ছাড়াও হার্ভার্ড এবং ইয়েল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এধরনের সম্পর্ক নিষিদ্ধ করেছে। এবছর ইউনির্ভার্সিটি কলেজ লন্ডন রাসেল গ্রুপের শীর্ষ ২৪টি ইউনিভার্সিটির অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম এমন সম্পর্ক নিষিদ্ধ করে।

[৮] অক্সফোর্ড ইউনিভার্সিটির এক মুখপাত্র বলেন কর্তৃপক্ষ ইতিমধ্যে শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে এধরনের সম্পর্কের ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে।

  • সর্বশেষ