শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে ১০ লাখ কোভিড ভ্যাকসিন দেয়া শেষ, দ্বিতীয় ধাপে দেয়া হবে ৫ কোটি মানুষকে

রাশিদুল ইসলাম : [২] অনুমোদন পাওয়ার পরপরই গত জুলাই থেকে কোভিড ভ্যাকসিন দেয়া শুরু করে চীন। কোভিড টিকা দান কর্মসূচি আরো জোরদার করছে দেশটি। সিনোভ্যাক বায়োটেক ও চীনের রাষ্ট্রায়াত্ত্ব চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানির যৌথ উদ্যোগে এ টিকা তৈরির পর জরুরি ভিত্তিতে দেশটির নাগরিকদের তা দেয়া শুরু হয়। ব্লুমবার্গ

[৩] হাসপাতাল, কাস্টমস ও কঠিন শীতের মধ্যে যারা কাজ করছে তাদের এখন টিকা দিতে যাচ্ছে চীন। কোভিড সংক্রমণের লক্ষণ রয়েছে এমন রোগীদের দেয়ার পর সাধারণ মানুষকে টিকা দেয়া হবে বলে জানান চীনের ভাইস মিনিস্টার জেং ইক্সিন।

[৪] জেং বলেন কোভিডকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা এখন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার পাশাপাশি কঠিন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিও আরেক লক্ষ্য।

[৫] যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে যখন ভ্যাকসিনের জরুরি অনুমোদন প্রক্রিয়া চলছে তখন চীন টিকা দেয়ার ক্ষেত্রে এগিয়ে গেল।

[৬] তবে রাশিয়া ইতিমধ্যে দেশটির ৩ লাখ ২০ হাজার মানুষকে টিকা দিয়েছে।

[৭] এদিকে ব্লুমবার্গ জানিয়েছেন চীন সরকার পরবর্তী ধাপে ৫ কোটি মানুষকে টিকা দেয়ার জোর প্রস্তুতি নিচ্ছে।

[৮] চীনের জনসংখ্যা ১.৪ বিলিয়ন এবং দুই মাসেরও কম সময়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার সমান চীনা নাগরিককে টিকা দিতে সমর্থ হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়