শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গারা কক্সবাজারের চাইতে হাজার গুণ ভালো আছেন

তরিকুল ইসলাম: [৩] শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত আমাদের নতুন সময়কে বলেন, ভাসানচরে ১৮০০ বেশি রোহিঙ্গা স্থানান্তর করা হয়েছে। স্বেচ্ছা নির্ভর স্থানান্তরের মাধ্যমে অন্যান্যদের নেয়া হবে। তবে কত ব্যাচ ও কত দিনের মধ্য নেয়া হবে সেটা এখনি বলা মুশকিল।

[৪] বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ভাসানচর পরিদর্শন শেষে বলেছেন, আমাদের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করবে ও ধীরে ধীরে তারা বিষয়টি বুঝতে পারবে।

[৫] পরিবার পরিকল্পনা অধিদপ্তরে টিম সেখানে থাকবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

[৬] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের অনেকেই ভাসানচর যেতে ইচ্ছুক। আশকরি অন্যান্যরা সেখানে গেলে আর কোথাও ফিরতে চাইবে না।

[৭] কিছু রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হলেও কিছু আন্তর্জাতিক সংস্থা ও এনজিও এর বিরোধীতা করে রোহিঙ্গাদের ওপর খবরদারি করছে। এ নিয়ে সরকারের ওপর চাপ রয়েছে।

[৮] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বললে বুঝা যাবে জাতিসংঘের উদ্যোগ নিয়ে তারাও কতটা হতাশ।

[৯] জরুরি প্রয়োজনে জাতিসংঘ আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে। যাতে সদস্য দেশের প্রত্যাশা পূরণ হয়।

[১০] মার্চের মধ্যে চার দফায় মোট ১ লাখ জনকে স্থানান্তরের প্রস্তাবনা। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সুবিধাও পাবেন তারা। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়