শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেক্সিকোতে সাংবাদিক হত্যার দায়ে গ্রেপ্তার সাবেক মেয়র

আব্দুল্লাহ যুবায়ের: [২] ২০১৭ সালে মেক্সিকোর জাতীয় দৈনিক ‘লা জরনাডা’-এর ক্রাইম রিপোর্টার মিরোসলাভা ব্রিচের গুলিবিদ্ধ মৃতদেহ তার বাসভবনের পাশ থেকে উদ্ধার করা হয়েছিলো। কিভাবে এ সাংবাদিককে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছিলো তদন্ত। গত বৃহস্পতিবার হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চিহুয়াহুয়া রাজ্যের শিনিপাস সিটির সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। ডয়েচে ভেলে

[৩] কনজারভেটিভ ন্যাশনাল অ্যাকশন পার্টির এ নেতা সাংবাদিক ব্রিচকে তার বিরুদ্ধে লেখার কারণে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশেই ক্রাইম রিপোর্টারকে ৮টি গুলি করা হয় ২০১৭ সালের ২৩ মার্চ।

[৪] ইতোপূর্বে আদালত সাবেক এ মেয়রকে মাদক মামলায় ৫০ বছরের জেল দিয়েছেন।

[৫] মানবাধিকার সংস্থাগুলোর মতে, মেক্সিকো সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। শুধু ২০২০ সালেই ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়