শিরোনাম
◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য ◈ স্পেন বিশ্বকাপের আগে স্বস্তির খবর পে‌লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সাল থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে : সেতুমন্ত্রী

জেরিন আহমেদ: [২] শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বনানীস্থ সেতু ভবনে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন এবং মুজিব শতবর্ষে ‘‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ” কর্নারের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।খবর সময় টিভি

[৩] মন্ত্রী আরও বলেন, ‘বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

[৪] এসময় তিনি বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্রমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

[৫] ‘বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ।’ স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

[৬] সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়