শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের হকি সম্রাট ধ্যানচাঁদের বায়োপিকে শাহরুখ খান!

মুসফিরাহ হাবীব: [২] বলিউডে হকি সম্রাট ধ্যানচাঁদের বায়োপিক তৈরি নিয়ে যে কানাঘূষা চলছিল তা এখন চূড়ান্ত হয়েছে। পরিচালক অভিষেক গত এক বছর ধরে ছবির চিত্রনাট্যের উপরে কাজ করেছেন। আপাতত চলছে চরিত্র বাছাইয়ের কাজ। সবচেয়ে বড় প্রশ্ন ধ্যানচাঁদের চরিত্রে কাকে দেখা যাবে? শাহরুখ খান এবং বরুণ ধওয়নের নাম শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য। যদিও নির্মাতারা এখনই চমক ভাঙতে রাজি নন।

[৩] এর আগে অনেক বারই শাহরুখ তার সাক্ষাৎকারে ধ্যানচাঁদের চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন। অলিম্পিক মেডেলজয়ী এই খেলোয়াড়ের বায়োপিক প্রযোজনা করতে চাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন অভিনেতা। এর আগে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে শাহরুখকে হকি কোচ কবীর খানের চরিত্রে দেখা গেছে। তাই ফের একবার নির্মাতারা তাকে কাছাকাছি চরিত্রে ভাববেন কি না, সে প্রশ্ন রয়েছে।

[৪] বায়োপিক প্রসঙ্গে অভিষেক বলছেন, ‘‘ধ্যানচাঁদ ভারতের গর্ব। তাকে নিয়ে ছবি পরিচালনা করার সুযোগ পেয়ে আমিও গর্বিত। তবে প্রচুর গবেষণা করতে হয়েছে আমাদের। তার মতো লেজেন্ডকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। ব্যক্তি,পারিপার্শ্বিক সব কিছুই খুঁটিয়ে দেখাতে চাই ছবিতে।’’আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং। মুক্তির সম্ভাবনা ২০২২ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়