শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার ক্লপের হাতে

আখিরুজ্জামান সোহান: [২] টানা দ্বিতীয় বছর এই পুরস্কার জিতলেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে হারিয়ে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি।

[৩] সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

[৪] পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া পাঁচ জনের তালিকা গত ২৫ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা। তা থেকে ১১ ডিসেম্বর তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

[৫] ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ গত মৌসুমেও ছিলেন বেশ সফল। ৩০ বছর পর তার হাত ধরেই ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতে অ্যানফিল্ডের ক্লাবটি। অনেক রেকর্ড গড়ে সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল।

[৬] মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বাছাইপর্বে ১০ ম্যাচে শতভাগ জয়ে নেদারল্যান্ডসকে ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া সারিনা ভিগমান।

[৭] ফুটবল বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়েছে।

[৮] ছেলেদের ফুটবলে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বায়ার্ন ও জার্মানি জাতীয় দলের মানুয়েল নয়ার। আর মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন লিওঁ ও ফ্রান্স জাতীয় দলের সারাহ বুয়াদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়