শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তায় সন্তান প্রসব: ৯৯৯ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পথচারীর ফোনে রাস্তায় সন্তান প্রসব করা এক নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

[৩] ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার রাত ৮টায় ফিরোজ নামের একজন নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচ থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে এক জন মানসিক ভারসাম্যহীন নারী একটি সন্তান প্রসব করেছে। নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে। কয়েকজন পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নিয়ে যাবে তা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোনো আগ্রহ তাদের ছিলো না।

[৪] আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার এসআই মেহেদী হাসান ৯৯৯ কে জানান, ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। ডাক্তাররা জানিয়েছেন, তারা আশংকামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়