শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির অভিজ্ঞতায় শিরোপা জিততে চাই : মাহমুদউল্লাহ

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অনেক জল্পনা-কল্পনার পর খেলছেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারই তিনি। আর নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ফাইনালে তুলেছেন দেশ সেরা এই পেসার। আর তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে শিরোপাও জিততে চান মাহমুদউল্লাহ রিয়াদ।

[৩] আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে মাশরাফির জেমকন খুলনা। আর সেই ম্যাচের আগে দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ গণমাধ্যমকে বলেন, কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। আপনি যেটা বললেন যে ড্রেসিংরুম এবং বাইরেও আমরা যখন আলাপ আলোচনা করি কারণ সে অনেক অভিজ্ঞ। উনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।

[৪] তিনি আরও বলেন, এই কারণে আমি সবসময় মাশরাফি ভাইয়েরে সঙ্গে কথা বলি, অনেক আইডিয়া নেয়ার চেষ্টা করি। কারণ সে অন্যতম শুধু অন্যতম নয় সে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি উনার অধীনে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যেটা আমাদের দলের জন্য অনেক লাভবান। সো এটার জন্য আমরা ভাগ্যবান।

[৫] প্রসঙ্গত যে, ইনজুরি থেকে ফিরে লটারির মাধ্যমে জেমকন খুলনার হয়ে সুযোগ পান মাশরাফি। এরপর এখন পর্যন্ত তিনটি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। উল্লেখ করার মত যে কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৩৫ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

  • সর্বশেষ