শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসিনা-মোদী ভার্চুয়াল বৈঠক, করোনা মোকাবিলায় একযোগে কাজ করার প্রত্যয়

মহসীন কবির: [২] বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল বৈঠকটি শুরু হওয়ার পর পরস্পরের প্রশংসা করেন দুই নেতা। তারা বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়। ডিবিসি ও সময় টিভি

[৩] বৈঠকের মধ্যদিয়ে দীর্ঘ ৫৫ বছর দু’দেশের মধ্যে বন্ধ থাকা চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু হয়েছে। আপাতত: পণ্যবাহী ট্রেন চলাচল করবে। এছাড়া বঙ্গবন্ধুর সম্মানে ভারতের ডাক বিভাগ স্ট্যাম্প উদ্বোধন করেছে। বৈঠকে করোনা মোকাবেলায় দু’দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। করোনা মহামারিতেও দুই দেশ একসাথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।

[৪] তিনি আগামী ২৬শে মার্চে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনা অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের দেশের সঙ্গে সুসম্পর্ককে সবসময় প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়