শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু নারীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে মুসলিম মেয়র ও আ.লীগ সভাপতি

ডেস্ক রিপোর্ট : খাটিয়া করে যাচ্ছে হিন্দু নারীর লাশ। খাটিয়ার সামনের দিকে একপাশে মুসলিম মেয়র, আরেক পাশে পৌর আওয়ামী লীগ সভাপতি কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন এক হিন্দু নারীর মরদেহ। পিছনে হরে কৃষ্ণ নাম। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার।

জানা গেছে, শনিবার আখাউড়া পৌর এলাকার রাধানগরের প্রদীপ সাহার স্ত্রী বিজলি রানী সাহা (৬২) বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা পৌনে তিনটায় তিনি মারা যান।

রাত পৌনে ১০টায় লাশ নিয়ে আসা হয়। আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদলসহ অনেক মুসলিম লোকজন প্রয়াতের বাসায় আগে থেকেই উপস্থিত ছিলেন।

খাটিয়ায় লাশ উঠানোর সঙ্গে সঙ্গে ওই দুই নেতা কাঁধে তুলে নেন। এছাড়া পর্যায়ক্রমে অনেক মুসলিম লোক লাশ কাঁধে তুলে নেন। লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন হয়।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের কাজ আমি সবসময়ই করি। এছাড়া মৃত নারী ও আমি একই এলাকার বাসিন্দা। আমি সব মরদেহেই ধরি, সেটা হোক মুসলমান বা হিন্দু।
সূত্র- পাবলিক ভয়েস

  • সর্বশেষ
  • জনপ্রিয়