শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের দিনে আশুগঞ্জের ৫ শতাধিক শিশু পেল বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

এএইচ রাফি: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলায় ৫ শতাধিক শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ও সার্বিক তত্বাবধানে এক মেডিকেল ক্যাম্পে তারা এই সেবা পান।

মেঘনার যুবরাজদের ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুগঞ্জের চরচারতলায় তিতাস কলোনী মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবায় ৬জন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ৫শত শিশুদের বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

ডা. ফাইজুর রহমান ফয়েজ ছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. নাঈমা জাহান, ডা. সজীব, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শাহীনা আক্তার, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. কামাল, ঢাকার ডা. মোবাশ্বের আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলীম মাদ্রসার অধ্যক্ষ হাজী মোঃ কাজী মহিউদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ ও মেঘনার যুবরাজের সকল সদস্য, চরচারতলা তিতাস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডাঃ ফাইজুর রহমান ফয়েজ বলেন, শীতে শিশুদের ঠান্ডা জনিত বিভিন্ন রোগের দেখা দেয়, তাই শিশুদের কথা বিবেচনা করে এবার শুধু শিশুদের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আগামীতের আরো বড় পরিসরে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়