শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় ৪দিন থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ৪ দিন থেকে নিখোঁজ সাকিব সরকার (১০) নামের এক ছাত্র। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

[৩] গত রোববার (১৩ ডিসেম্বর) সকালে পুঠিয়া সদর থেকে সিএনজি যোগে বিড়ালদহ হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাকিব সরকার উপজেলার জিউপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের সেলিম সরকারের ছেলে।

[৪] পারিবারিক জানা গেছে, নিখোঁজ সকিব সরকার কয়েক মাস থেকে বিড়ালদহ মাজার হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো। গত সপ্তাহে ৩/৪ দিনের ছুটিতে বাড়িতে আসে। ছুটি শেষে গত রোববার সকালে মাদ্রসায় যাওয়ার জন্য পুঠিয়া বাসষ্ট্যান্ড থেকে সিএনজি যোগে রওনা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোজাখুজির পর সাকিবকে না পেয়ে তার পিতা গত ১৫ ডিসেম্বর থানায় একটি জিডি করেছেন। যার নং-৫৫৪।

[৫] মাদ্রাসা সুপার হাফেজ আব্দুল কুদ্দুস বলেন, সাকিব খুবই মেধাবী ছাত্র। তার পড়া শুনায় খুব মনোযোগি ছিল। পরিবারের পাশাপাশি আমরাও তার সন্ধানে বিভিন্ন স্থানে খোজ খবর নিচ্ছি।

[৬] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্র নিখোজের ঘটনায় তার পরিবার থানায় একটি জিডি করেছেন। পুলিশ ওই ছাত্রের খোঁজে তদারকি করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে তার ছবিসহ সকল তথ্য পাঠিয়েছি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়