শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপান ও ভারতে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: [২] মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে মিশন ও দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

[৩] মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তাও পরিবেশন করা হয়।

[৪] বাংলাদেশিসহ অতিথি এতে অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

[৫] স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের আলোচনা সভা, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৬] জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় অনেক উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আশাব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে।

[৭] নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

  • সর্বশেষ