শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

তন্ময় আলমগীর: [২] জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৩] এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

[৪] অনুষ্ঠানে সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দসহ জেলার বাসিন্দা মোট ৩৫ জন কর্মরত/অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

[৫] অতিথির বক্তৃতায় সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন এবং সবাইকে কাজে-কর্মে ও চেতনায় মুক্তিযুদ্ধকে প্রকাশের তাগিদ দেন।

[৬] সভাপতির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশের পক্ষ থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ বাহিনী সব সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

[৭] পুলিশ সুপার আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের বীরোচিত অবদানের জন্যেই আমরা পেয়েছি লাল-সবুজের গর্বিত পতাকা। তাই আমরা রাষ্ট্রের যত বড় কর্মকর্তাই হই না কেন, তাদের ত্যাগের কাছে এটা কিছুই না। মুক্তিযোদ্ধাদের সম্মানের মাধ্যমেই আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়