শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপনে বাংলাদেশ দূতাবোসে বিজয় দিবস উদযাপিত

কূটনৈতিক প্রতিবেদক: [২] মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

[৩] বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। করোনা ভাইরাসের কারনে অনলাইনে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান কারা হয়।

[৪] জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত এবং আমাদের আর্থ-সামাজিক অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত।

[৫] করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে অনেক উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশে আশাব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে।

[৬] আলোচনায় অংশ নিয়ে টোকিও সেক্রেড হার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাপান বাংলাদেশ সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট মাসাকি ওহাসি দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বাংলাদেশের উন্নয়ন তুলে ধরে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও উন্নত ও আধুনিক। নতুন প্রজন্মের কাছে বাঙালি জাতির গর্বের সোনালি ইতিহাস বারবার তুলে ধরতে হবে।

[৭] আলোচনায় জাপানি ও জাপান প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি এতে অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়