শিরোনাম
◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু’টি মানসিক হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এই দু’টি বিভাগের কোন জেলায় প্রতিষ্ঠা করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

[৩] তিনি জানান, পাবনা মানসিক হাসপাতাল ও কলেজের পরিধি,রোগীর আসন সংখ্যা , চিকিৎসক, নার্স বৃদ্ধি করা হবে। এটাকে ইনস্টিটিউটেও রুপান্তরিত করা হবে।

[৪] ডা. খুরশীদ আরও জানান, ইনস্টিটিউট হলে ইন্টার্ন চিকিৎসক বাড়বে পাবনা হাসপাতালে। এতে রোগীর চিকিৎসাসেবাও বৃদ্ধি পাবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আমাদের দেশে মানসিক রোগের চিকিৎসক কম। এই দু’টি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফলে চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধি পাবে।

[৬] স্বাস্থ্যের ডিজি জানান, দেশে শেরেবাংলানগরে একটিমাত্র মানসিক হাসপাতাল ও ইনস্টিটিউট রয়েছে। এখন হাসপাতাল কম থাকায় অনেক রোগীরা চিকিৎসা নিতে পারছেন না।

[৭] ডা. খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। হাসপাতাল ও ইনস্টিটিউট ডিজাইন ও স্থাপনের সমীক্ষা চলছে। সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা আছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়