শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠার অভিযোগ এসিল্যান্ড ও ওসির বিরুদ্ধে

জিএম মিজান: [২] শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে বগুড়ার শাজাহানপুরের এসিল্যান্ড আশিক খাঁন ও ওসি আজিম উদ্দীনের বিরুদ্ধে জুতা পায়ে শহীদ মিনারে উঠার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে এভাবে জুতা পায়ে স্মৃতিসৌধে উঠে অসম্মান করায় স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[৩] উপজেলা প্রশাসন সোমবার সন্ধ্যা ৭টায় বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মাহমুদা পারভীন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি), অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক তালেবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠান শুরু হওয়ার সময় উপস্থিত ব্যক্তিরা স্মৃতিসৌধের বেদীতে উঠে মোমবাতি প্রজ্জলন করেন।

[৪] স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলনের পরে এসব ছবি উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক প্রকাশ করা হয়। সেই সব ছবিতে দেখা যায়, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আশিক খাঁন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জুতা পায়ে স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে রয়েছেন।

[৫] শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আশিক খাঁন এ প্রতিবেদক-কে বলেন, জুতা পরে স্মৃতিসৌধের বেদীতে উঠা এটা অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ডাক দেওয়ায় তাড়াহুড়ো করে বেদীতে উঠে পড়ি। পরে পাশে থাকা একজন আমাকে জুতা পড়ে উঠার বিষয়ে বলেন। তখন সথে সথে জুতা খুলে আবার বেদীতে উঠি।

[৬] শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজীম উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, জুতা পায়ে স্মৃতিসৌধে উঠার ঘটনাকে খুব দুঃখজনক বললেন উপজেলা ভুলবশত স্মৃতিসৌধের বেদীতে জুতা পরে উঠেছিলাম পরে পাশের লোকজন বলার পরপরই জুতা খুলে ফেলি। এটা অনিচ্ছাকৃত একটি ভুল ছিল।

[৭] শাজাহানপুর উপজেলা আ’লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী এ প্রতিবেদক-কে বলেন, এর অর্থ ওই কর্মকর্তাদের উপস্থিত থাকার দরকার, এ জন্য তারা সেখানে ছিলেন। আসলে শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এমনই হয়।

শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী এ প্রতিবেদক-কে বলেন, আশ্চর্যজনক বিষয়। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা কারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়