শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধাদের দেহে প্রাণ থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করা যাবে না: শিল্পী আজিজুর রহমান আজিজ

মিনহাজুল আবেদীন: [২] বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, সব বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদশে- ভারত, মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকেও দ্বিগুণ এগিয়ে যেতো। অর্থনীতির ভিত্তি মজবুত হতো, শিল্প কল-কারখানার পরিবর্তন ঘটতো। তবে বুকের রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেও কিছু রাজাকার, আল-বদর, আল-সামসের ষড়যন্ত্রের শিকার হয়েছিলো শহীদ বুদ্ধিজীবী সৈনিকেরা। এখন আবার জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চক্রান্ত্র চালাচ্ছে।

[৩] শিল্পী আজিজুর রহমান আজিজ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো প্রত্যেকে একে ওপরের ভাই হিসেবে দেখতে হবে। শান্তি ও উন্নয়নে লক্ষে কাজ করতে হবে। সোমবার শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে মাগুরা সদরের রাউতড়া মোস্তফা আজিজ আর্ট স্কুলে অনুষ্ঠিত আয়োজনে এ কথা বলেন তিনি।

[৪] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবু পঙ্কজ কুমার কুন্ডু, হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, মেম্বার আলম হোসেন, সৈয়দ আলী মোল্লা, আনোয়ার হোসেন, রওশন আলীসহ মশিউর রহমান প্রমুখ। মিলাদ ও মাহফিলের মাধ্যমে শহীদের জন্য দোয়া করা হয়। তারপর সবার মধ্যে বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়