শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড লকডাউনে ব্রিটিশ পরিবারগুলোর কম খরচে সাশ্রয় ১৯৭ বিলিয়ন পাউন্ড

রাশিদ রিয়াজ : লকডাউনে থাকায় গড়ে ব্রিটিশ পরিবারের খরচ কমেছে গড়ে ৭ হাজার পাউন্ড। এতে যে ১৯৭ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হয়েছে তা আগামী বছর ভোক্তারা খরচ করলে ব্রিটেনের অর্থনীতিতে তা গতি সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। তবে যাদের বেতন বেশি তারা ঘরে বসে লকডাউনে কাজের সুযোগ পাওয়ায় লাভবান হয়েছেন বেশি। ডেইলি মেইল

দেশটিতে এখনো লাখ লাখ মানুষ দুই দুইটি লকডাউন অতিক্রম করে অর্থনৈতিকভাবে কঠিন সংগ্রাম করছেন। ব্যবসা এখনো পুরোপুরি চালু হয়নি। কিন্তু দি সেন্টার ফর ইকোনমিক এন্ড বিজনেস রিসার্চ জরিপে বলছে লকডাউনে ব্রিটিশ পরিবারগুলো অহেতুক খরচ ১৪ শতাংশ কমিয়েছে। এধরনের খরচের মধ্যে প্রধান হচ্ছে কেনাকাটা ও বাইরে খাওয়া দাওয়া। এরফলে গত বছরের চেয়ে ব্রিটিশ পরিবারগুলো সঞ্চয় করেছে দ্বিগুণ।

জরিপে আরো বলা হচ্ছে এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্রিটিশরা ইচ্ছামত ব্যয় না করায় সঞ্চয় করতে পেরেছে ১০ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের বিশ্লেষণ এর সঙ্গে একমত। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্রিটিশদের এধরনের সঞ্চয় আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২৯ শতাংশে দাঁড়ায়। তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে এ হার অন্তত ১৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। গত বছর এধরনের সঞ্চয় ছিল মাত্র ৭ শতাংশ বলে টাইমস জানায়। সাধারণত ব্রিটিশরা প্রতি মিনিটে ৩ মিলিয়ন পাউন্ড খরচ করে এবং ক্রিসমাসে এধরনের খরচ দাঁড়ায় সাড়ে ৪ বিলিয়ন পাউন্ড। লকডাউনে রেস্টুরেন্ট, বার, পাব বন্ধ থাকায় এমনিতেই ব্রিটেনের খরচের হাত খাটো হয়ে যায়। আগামী ২৩ ডিসেম্বর তা খুলে দেয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়