শিরোনাম
◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, বোমা বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার আশাশুনিতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০-১২টি বোমা বিস্ফোরণ এবং কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই জন।

[৩] পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। রোববার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন, রমজান গ্রুপের আবু রায়হান ও কামরুল ইসলাম। এর মধ্যে আবু রায়হানের অবস্থা আশংকাজনক।

[৫] জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রউফ ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে চেউটিয়া গ্রামের রমজান গ্রুপের আবু রায়হান ইটের ভাটায় কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে পূর্ব শত্রুতার জের ধরে রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।

[৬] পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৭] আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ