শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেসব মাইলফলক রোববার রাতে স্পর্শ করলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: [২] লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে জয়সূচক গোলটি এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে।

[৩] ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭৬ মিনিটের মাথায় ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের পা থেকে বল পেয়ে গোল তুলে নিন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে পেলের সমান ৬৪২ গোল করলেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি স্বদেশী দল সান্তোসের হয়ে ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলে এই গোল তুলেছিলেন। আরেকটি গোল করলেই ৪৬ বছর পুরোনো এই রেকর্ড ভেঙে ফেলবেন মেসি।

[৪] এদিকে বার্সার জার্সিতে সরাসরি ৯০০ গোলে অংশ নেয়ারও রেকর্ড গড়েছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী। ৭৪৬ ম্যাচে ৬৪২ গোল ও ২৫৮ এসিস্টে অবদান রেখেছেন মেসি। গড়ে প্রতি ৬৭ মিনিটে একটি করে গোল অথবা এসিস্ট রয়েছে তার। অন্যদিকে বার্সার হয়ে ১০ নম্বর জার্সি গায়ে ৬০০ গোল এছাড়া লা লিগায় ১০০টি ওপেনিং গোলের মাইলফলক স্পর্শ করলেও দ্য ম্যাজিশিয়ান খ্যাত এই ফরোয়ার্ড। মার্কা/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়