শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে কুকুরের কামড়ে আহত ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] জেলার রূপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে তিন গ্রামের সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আক্রান্ত অবস্থায় জুয়েল মিয়া নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

[৩] রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, বাগবাড়ি ও তালাশকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পাগলা কুকুরের তাণ্ডবের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের আক্রমণ শুরু করে। কুকুরের কামড়ে নগরপাড়া এলাকার জুয়েল মিয়া, বাগবাড়ি এলাকার শামীম হোসেন, নুরুল হক, তালাশকুর এলাকার রহিম মিয়া, নয়ামাটি এলাকার পরিতোষ সরকার ও সুশীল সরকারসহ সাতজন ব্যক্তি আক্রান্ত হয়।

[৫] উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর হোসেন রতন বলেন, কুকুর মারার কোনো নির্দেশনা নেই। এখন যে সময় তাতে কুকুর একটু পাগলাটে হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়