শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়দিনে ৫ হাজার ৩১০ গির্জা পাবে প্রায় ১২ কোটি টাকা

সুজন কৈরী: [২] আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে দেশের পাঁচ হাজার ৩১০টি গির্জায় সহায়তা দিতে ১১ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৭৩০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৬২ জেলায় এসব গির্জার প্রতিটির অনুকূলে ৫০০ কেজি হারে মোট দুই হাজার ৬৫৫ মেট্রিক টন চালের পরিবর্তে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

[৩] দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ত্রাণ হিসেবে নগদ টাকার এই বরাদ্দপত্র সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে প্রতিবছর গির্জায় চাল বরাদ্দ দেয়া হয়। গত বছর ৬২ জেলায় চার হাজার ৯১৭ গির্জায় দুই হাজার ৪৫৮ টন চাল বিতরণ করা হয়। প্রতিটি গির্জাকে ৫০০ কেজি হারে চাল দেয়া হয়েছিল। কিন্তু এবার সরকারের চালের মজুত কমে যাওয়ায় চালের সমপরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম হিসেবে ২২ হাজার ৩৮৩ টাকা করে পাবে।

[৪] বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলায় গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/সচ্ছলতা/দারিদ্র্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপজেলা ওয়ারী নগদ টাকা দেবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন। গির্জার সংখ্যা কম হলে ব্যয় না হওয়া টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করতে হবে। সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়