শিরোনাম
◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধান রিবেরু: যে কারণে হাট-বাজার, অফিস-আদালত বন্ধ রাখা যাচ্ছে না, সে কারণেই বইমেলা স্থগিত করা ঠিক হবে না

বিধান রিবেরু: করোনার কারণে এবার কান চলচ্চিত্র উৎসব হয়নি, বাদ গেছে অনেক কিছু। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে দেখা যাবে শুধু বিদ্যালয়-মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো কিছুই অপেক্ষা করে নেই। যে যার মতো করেই চলছে। লকডাউন করে যেহেতু অর্থনীতিকে সামাল দেয়া যাবে না, তাই শুরু থেকেই আমরা হার্ডইমিউনিটির পথে হেঁটেছি। ভালো কথা। তাহলে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কেন? এদেশে যে কারণে হাট-বাজার, অফিস-আদালত বন্ধ রাখা যাচ্ছে না, যে কারণে এদেশে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব না, সে কারণেই আমি মনে করি বইমেলাটাও স্থগিত করা ঠিক হবে না।

আদর্শিক অবস্থায় এই মেলা না হলেই ভালো, তাহলে অন্যান্য ক্ষেত্রেও সেটি অনুসরণ করা উচিত। কিন্তু কোথাও তো কিছু পালন হচ্ছে না। সব জায়গাতেই মাছের বাজারের মতো অবস্থা। ফুটপাতে তো লোকজন গায়ের উপর এসে হাঁচিকাশি দিচ্ছে। প্রথমে আমার মনে হয়েছিলো, কী দরকার বাবা, বইমেলা বন্ধ থাকুক! পরে চিন্তা করে দেখলাম, মেলা বন্ধ থাকলেই কি মানুষ একে অপরের গায়ে পড়া বন্ধ করে দেবে? তারা সামাজিক দূরত্ব মেনে চলবে? মাঝখান দিয়ে শুধু শুধু প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হবেন। লেখকরাও বঞ্চিত হবেন। কাজেই আমার মনে হয় অভিনব কিছু পদ্ধতি আরোপ করে, সময় সংক্ষেপ করে মেলা করা যেতে পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়