শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেক্সিকোতে মিললো অ্যাজটেকদের খুলি টাওয়ারের অংশবিশেষ

আব্দুল্লাহ যুবায়ের: [২] মেক্সিকো সিটির কেন্দ্রবিন্দুতে মাটি খুঁড়ে এই ঐতিহাসিক স্থাপনার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্বিকরা। মেক্সিকোর জাতীয় নৃতত্ত্ব ও ইতিহাস ইন্সটিটিউট ১১৯ খুলি উদ্ধার করার কথা জানিয়েছে। ২০১৫ সালে শহরটিতে একটি নির্মাণকাজ চলার সময় আরেকটি টাওয়ার আবিষ্কার হয়। এই খুলিগুলো তারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি

[৩] হুই টেজেমপেন্টলি নামে পরিচিত সূর্য দেবতার মন্দির এই স্থাপনা, এমনটাই মত বিশেষজ্ঞদের। তিনি সূর্য, যুদ্ধ ও মানববলির দেবতা ছিলেন। অ্যাজটেক রাজধানী টেনোচিটালানের তিনি ছিলেন রক্ষক দেবতা।

[৪] চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত মেক্সিকোর মধ্যাঞ্চল শাসন করেছে অ্যাজটেকরা। এরপর তাদের পরাজিত করে মেক্সিকো দখল করে নেয় স্প্যানিয়ার্ডরা। অ্যাজটেকরা যুদ্ধে জেতার পর পরাজিতদের হত্যা করে এসব টাওয়ার বানাতো বলে মনে করা হয়।

[৫] নৃতত্ত্ববিদ রাউল বেরিরা বলেছেন, আমরা নিশ্চিত বলতে পারব না, এখানে ঠিক কতগুলো মাথার খুলি রয়েছে। নির্যাতনের মাধ্যমে হত্যার শিকার এসব ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়