শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রকাশ্যে ধুমপান করে প্রতিবাদ জানালেন তরুণীরা

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর সার্কিট হাউজ রোডের পাশে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে সম্প্রতি স্থানীয় কিছু মানুষের আক্রমণের শিকার হয়েছিলেন এক তরুণী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে বেশ কয়েকজন তরুণী অবস্থান নেন। তারা সেখানে প্রকাশ্যে ধুমপান করে প্রতিবাদ জানান। এসময় তারা খালি গলায় গান গেয়ে আনন্দ করেন। তবে এসময়ও এক যুবককে প্রকাশ্যে ধুমপানের প্রতিবাদ জানিয়ে ও তরুণীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

গত রবিবার (৬ ডিসেম্বর) বিকালে, এক তরুণের সঙ্গে ওই তরুণী সার্কিট হাউস রোডের পাশে ফুটপাতে থাকা ইটের বেঞ্চে বসে ধূমপান করছিলেন। তখন তাকে গিয়ে প্রথমে বাধা দেন শহিদ হোসেন বারেক নামের এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে, বারেকের বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়, তিনি গণপূর্ত অধিদপ্তরের একজন ঠিকাদার। যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট করে ফেল করেন। ভোটে তার জামানত হারাতে হয়। তিনিই উগ্র ভাষা ব্যবহার করে ওই তরুণীকে স্থান ত্যাগ করতে বাধ্য করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতো। কিন্তু কোন অভিযোগ পাইনি।' ডিবিসি

  • সর্বশেষ