শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিটলার-মুসোলিনিরা চালাচ্ছে বিজেপি: মমতা ব্যানার্জি

মাছুম বিল্লাহ: [২] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘হিটলার, মুসোলিনি, চেসেস্কুর দল বিজেপি। বিজেপি চায়, ওরাই একা থাকবে। একটা দেশ, একটা নেতা... বাকি সব মরে যাক। এটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট! সাদা বাংলায় একনায়কতন্ত্র।

[৩] কলকাতার ধর্মতলার মেয়ো রোডে খেতমজুর তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচীতে বৃহস্পতিবার তিনি এ কথ বলেন। তিনি বলেন, দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ চাপা দিতে সব রকম কৌশল নিচ্ছে ওরা। আন্দোলন থেকে নজর ঘোরাতে চীন-পাকিস্তানের হুজুগ তুলে দিচ্ছে। বিজেপি যদি এরাজ্যে ক্ষমতায় আসে, সর্বনাশ করে দেবে।

[৪] মমতার বলেন, আজ এমন আইন করেছে, আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা সঙ্কটের সময় অর্ধেক দামে খাদ্যশস্য দিতাম। কিন্তু নরেন্দ্র মোদির সরকার সংবিধান মানছে না। যখন যা ইচ্ছে তাই করছে, আর আইন দেখাচ্ছে। রাজীব গান্ধীর সরকার ৪০০ এমপি নিয়েও এমন সাহস দেখাত না। আর এদের? কখনও নোট বাতিল, কখনও এই বিক্রি, ওই বিক্রি। বাংলাকে বঞ্চিত করতে ধান নিয়েও ওরা যা ইচ্ছে, তাই করছে।

[৫] মোদি উদ্দেশ্য করে মমতা বলেন, ‘দেশের কোনও কাজ করবে না। প্রতি সপ্তাহে ৩ দিন করে রেডিওতে, মিডিয়ায় ভাষণ দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়