শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ উপজেলার উপ-নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

কামাল হোসেন: [২] বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা মুন্সী ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

[৩] নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬০৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মো. মাহাবুব আলম ২ হাজার ৩৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুবুর রাব্বানী ১ হাজার ৯২৮ ও সুলতান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০৫ ভোট পেয়েছেন।

[৪] নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে ৪১ হাজার ৯১১ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ৩৬৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়। একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ৩৫টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

[৫] উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ অক্টোবর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম মারা গেলে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়