শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা লেখা ছিল পদ্মা সেতুর শেষ স্প্যানে

ডেস্ক রিপোর্ট: স্থাপন করা হলো স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ অর্থ্যাৎ ৪১তম স্প্যান। আর এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পূর্ণ হলো সেতুর মূল অবকাঠামো নির্মাণ। দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেতুর শেষ স্প্যানটিতে চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা লিখেছিল প্রতিষ্ঠানটি। শেষ স্প্যান বসানোর মতই যে লেখার প্রতি কৌতূহল বাংলা ভাষাভাষী মানুষের। স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় লেখা ছিল পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা।

চীনা ভাষা থেকে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শিগগিরই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর।’ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়