শিরোনাম
◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত? ◈ সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে: মির্জা ফখরুল ◈ ভারতীয় পর্যটন ভিসায় রেকর্ড আবেদন, নতুন বার্তা হাইকমিশনের ◈ আর্জেন্টিনা-কেপ ভার্দে: ম্যাচের আগে যে পরিসংখ্যানগুলো জানা জরুরি ◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরী অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

লিহান লিমা: [২]স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) মার্কিন ফার্মাসিউটিক্যাল ফাইজার ও জার্মানির বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকার জরুরী অনুমোদন দেয়। এফডিএ’র বায়োলজিক্যাল প্রোডাক্ট অ্যাডভাইসরি কমিটির ১৭জন সদস্যই হ্যাঁ- ভোটে ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই টিকার অনুমোদনে সম্মতি দেন। এদিন সৌদিআরবও ফাইজারের টিকার অনুমোদন দেয়ার কথা জানায়। সিএনএন/বিবিসি

[৩]তবে এফডিএ’র অনুমোদন পেলেও এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হয় নি। শুক্রবার দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তরের (সিডিসি) সংশ্লিষ্ট কমিটিই জনসাধারণের ব্যবহারের জন্য টিকাটি নিরাপদ কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

[৪]মার্কিন সরকারের টিকা সরবরাহকারী কমিটি ‘অপারেশন র‌্যাপ স্পিড’ বলেছে, এফডিএ’র অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তারা ফাইজারের টিকা সরবরাহের কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যেই ফাইজার যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ টিকার ডোজ সরবরাহ করবে। সিডিসি জানিয়েছে, প্রথম পর্যায়ের টিকাকরণে স্বাস্থ্যকর্মী ও বৃদ্ধাশ্রমের জ্যেষ্ঠ নাগরিকগণ প্রাধান্য পাবেন।

[৫]আগামী ১৭ ডিসেম্বর মর্ডানার টিকার অনুমোদন নিয়ে বৈঠকে বসবে কমিটি।

[৬] এর আগে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজারের টিকার ৯৫ শতাংশ কার্যকারীতা প্রমাণিত হওয়ার পর সর্বপ্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়। এরপর বাহরাইন ও কানাডাও ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। তবে যুক্তরাজ্যে প্রথম ধাপের টিকা প্রয়োগের সময় দুই জন গ্রহীতার মধ্যে অ্যালার্জির প্রভাব দেখা দেয়ায় উদ্বেগ তৈরি হয়েছিলো। নিয়ন্ত্রক সংস্থা যাদের পূর্বে অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের টিকা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়