শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়া উপজেলা উপনির্বাচনে নৌকা’র জয়  

আজিজুল ইসলাম: [২] শান্তিপূর্ণভাবে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।

[৩] ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও উপজেলা সদরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনের আগের রাত ১টায় স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারি ও নির্বাচনের দিন সকাল সকাল ১০ টায় বিএনপি মনোনিত প্রার্থী শামছুর রহমান ভোট বর্জনের ঘোষনা দেন।

[৪] এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সরেজমিনে দেখা গেছে, সকাল ১০ টার দিকে  উপজেলার পূর্ব পাইকপাড়া, পাইলট স্কুল, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না। তবে আগ দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়, করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দুপুর গড়াতেই বর্ণময় কিন্ডার গার্টেন, রহরমপুর, খলশি, ক্ষেত্রপালাসহ রায়পুর ও জহুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

[৫] সন্ধ্যা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল আসতে শুরু করে। রাত ৮ টার দিকে সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে ৬৩টি কেন্দ্রের ফলাফল সংগ্রহ করা হয়। এতে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী পেয়েছেন এক লাখ এক হাজার সাতশত তিরানব্বই, ধানের শীষ প্রতিকের প্রার্থী শামছুর রহমান দুই হাজার তিনশত বত্রিশ, ও আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতিকের প্রার্থী দীন মোহাম্মদ দীলু পাটোয়ারি পেয়েছেন এক হাজার সাতশত পঁচাত্তর ভোট।

[৬] এদিকে নৌকা বিজয়ের পর কর্মী-সমর্থকরা ফুলের মালা নিয়ে ভিক্টোরিয়া পারভিন সাথীর কাছে এলে তিনি কোনো ফুলের মালা না পরে উপস্থিত উল্লাসিত নেতা কর্মীদের বলেন, স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারির সন্ত্রাসী বাহিনীর হামলায় আমাদের নিবেদিত টিটো নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। একারণে তার প্রতি সম্মান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকের এই বিজয়ের উল্লাস থেকে বিরত থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়