শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা পরিকল্পনা; আঙ্কারার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে উত্তেজনার জের ধরে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা গ্রহণ করেছে। আর এতে তুরস্কও উল্টো হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। খবর পার্সটুডে’র।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র আগ্রহ হতাশাজনক। তুরস্ক এ ধরণের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে।

তিনি আরও বলেছেন, আমি তুরস্কের বিষয়ে ইইউ'র খসড়া বিবৃতিটি পড়েছি। তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তাদের আগ্রহ দেখে হতাশ হয়েছি। তবে আমি আশা করি ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেবে না।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তুরস্কের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা কখনোই কাজে আসেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরণের সম্ভাব্য সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ককে যেমন খারাপ করবে তেমনি গ্রিসের সঙ্গেও আমাদের সম্পর্কের অবনতি ঘটাবে।

তিনি বলেন, আমরা এখনও ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে পশ্চিমা জোটের শক্তিশালী অংশীদার ও মিত্র হিসাবে আমরা থাকতে চাই। তবে এর অর্থ এই নয় যে, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে পারব না।

  • সর্বশেষ